Wednesday, June 24, 2026

Deepak Chahar: সারেনি চোট, আইপিএলের পর আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত চাহার : সূত্র

Date:

Share post:

বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। সূত্রের খবর চোটের কারণে চলতি আইপিএলে আর পাওয়া যাবে না দীপক চাহারকে (Deepak Chahar)। শুধু আইপিএল নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T-20 World cup) ভারতের হয়েও দীপককে পাওয়া যাবে না বলে খবর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-২০ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি চাহার। পায়ে চোটের পর, দীপক ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ‍্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে ছিলেন। তিনি প্রায় দেড় মাস এনসিএ-তে ছিলেন। সূত্রের খবর, সেরেও উঠছিলেন দীপক, বল করছিলেন নেটে। তবে শোনা যাচ্ছে যে, তাঁর পুরানো চোট এখনও সারেনি। এরমধ্যেই আবার পিঠে চোট পেয়েছেন তিনি।

চলতি আইপিএলে ১৪ কোটি টাকায় দীপক চাহারকে নেয় সিএসকে। কিন্তু চোটের কারণে মাঠে নামা হল না দীপকের। চাহারের অভাব যে সিএসকেকে ভোগাচ্ছে, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Sachin Tendulkar: সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম জন্টির, ভাইরাল ভিডিও

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...