Friday, June 26, 2026

Sachin Tendulkar: সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম জন্টির, ভাইরাল ভিডিও

Date:

Share post:

আইপিএলে (IPL 2022), বুধবার পাঞ্জাব কিংসের (PBKS) কাছে হারে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই হারের ফলে চলতি আইপিএলে টানা পঞ্চমবার হারের মুখোমুখি হতে হল মুম্বইকে। তবে ম‍্যাচ হারলেও, এই ম্যাচের পর এমন একটি দৃশ্য দেখা গেল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম জন্টি রোডসের। নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচের পর পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি রোডস দেখা করতে যান মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকরের সঙ্গে। আর তখনই ঘটে এক ঘটনা। সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করতে থাকেন। জন্টি রোডস মজা করে সচিন তেন্ডুলকরের পা ছুঁয়েছিলেন, পরে সচিন তাঁকে তা করতে বাধা দেন। দু’জনের এই দৃশ্য বেশ ভাইরাল।

জন্টি রোডসকে বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে গণ্য করা হয়। তিনি দক্ষিণ আফ্রিকার একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন। সচিনের বিপক্ষে খেলেছে অনেক ম‍্যাচ। এক সময় জন্টি যুক্ত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। সেই মুহূর্তে ভালো বন্ধুত্ব চোখে পরে সচিন-জন্টির। এই মুহূর্তে পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি। তবে দুজনে একই দলে না থাকলেও, সচিন-জন্টির বন্ডিংও আজও চমৎকার।

আরও পড়ুন:Rohit Sharma: পাঞ্জাবের বিরুদ্ধে মন্থর বোলিং-এর জন‍্য জরিমানা করা হল মুম্বই অধিনায়ককে

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...