Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘নিজস্বিনী’ প্রকল্প: একছাতার তলায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী

Date:

Share post:

১৩ লক্ষ স্বনির্ভরগোষ্ঠীকে (Self Help Group) একছাতার তলায় নিয়ে আসছে নবান্ন( (Nabanna) ।  স্বয়ং মুখ্যমন্ত্রী( ChiefMinister) এই প্রকল্পের নাম দিয়েছেন ‘নিজস্বিনী'( Nijaswini)।

যে রাঁধে সে চুলও বাঁধে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি একজন নারী শুধুই রাঁধা এবং চুল বাঁধার মধ্যেই সীমাবদ্ধ থাকুক। সেইজন্য সর্বস্তরের মহিলাদের উন্নয়নে সংকল্পবদ্ধ হয়েছিলেন তিনি। মহিলাদের আয় বাড়িয়ে তাঁদের স্বনির্ভর করতে রাজ্যজুড়ে গড়ে তুলেছেন প্রায় ১৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী। তবে এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যক স্বনির্ভরগোষ্ঠী বিভিন্ন দফতরের অধীনে ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে সামগ্রিক উন্নয়নে খানিকটা বাঁধা পড়ছিল। সেই সমস্যা মেটাতে সমস্ত স্বনির্ভরগোষ্ঠীকে একছাতার তলায় নিয়ে আসছে নবান্ন। স্বয়ং মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন ‘নিজস্বিনী’।

এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনবেন এই ‘নিজস্বিনী’ উদ্যোগটি। উদ্বোধন করবেন এই প্রকল্পের একটি  ডেডিকেটেড পোর্টাল- এরও। মনে করা হচ্ছে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে একছাতার তলায় এনে মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নের প্রচেষ্টার এই নতুন উদ্যোগ সারাদেশের কাছে একটি মডেল হয়ে উঠবে।

১৩ লক্ষ স্বনির্ভরগোষ্ঠীর মধ্যে ন লক্ষই পঞ্চায়েত দফতরের অধীনে। তাই এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরকেই। এর পাশাপাশি শহরাঞ্চলে স্বনির্ভরগোষ্ঠীর পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন সংস্থা সুডার উপর। স্বনির্ভরগোষ্ঠীর ও স্বনিযুক্তি সমবায় , সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অধীনেও রয়েছে এমন বহু দল। এদের সকলের তথ্য থাকবে ‘নিজস্বিনী’ পোর্টালে। স্বনির্ভরগোষ্ঠীর নাম ঠিকানা, রেজিস্ট্রেশন ও যোগাযোগ নম্বরের পাশাপাশি এঁদের লেনদেন আর্থিক বিষয়গুলিও বিস্তারিত তুলে ধরা হবে। ফলে এদের দৈনন্দিন সাফল্যও লিপিবদ্ধ থাকবে রাজ্যের তথ্যভান্ডারে।

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...