Saturday, June 6, 2026

Ranbir Alia wedding: সিঁদুরদান সম্পন্ন, কনে দেখা আলোয় দেখা দিলেন বর-কনে

Date:

Share post:

তৃপ্তিদায়ক নীরবতা মিষ্টি মধুর হাসি কিছু মান অভিমান আর অনেকটা ভালোবাসার অঙ্গীকারে একসূত্রে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া।অপেক্ষার অবসানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন  রণলিয়া। বিয়ের পর প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট, যেন নিজেদের আবেগকে এভাবেই ব্যক্ত করলেন টিনসেল টাউনের নবদম্পতি।

বৃহস্পতিবার বিকেলেই গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। সকাল থেকেই বিভিন্ন খবরের মাঝেই ভাইরাল হচ্ছিল রণবীর কপূরের বান্দ্রার বাড়ির নানা দৃশ্য।বিভিন্ন সূত্র মারফত হাই ভোল্টেজ এই বিয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছিল। গতকাল নীরবতা ভেঙে বিয়ের তারিখে সিলমোহর দেয় কাপুর পরিবার।সেই খবর চাউর হতেই,আজ সকাল থেকে আরও বেশি করে টেলিভিশন এবং নেটমাধ্যমে চোখ আটকে ছিল অনুরাগীদের। নবদম্পতিকে একঝলক দেখতে উৎসুক ছিলেন সবাই। অনুরাগীদের নিরাশ করেন নি নবদম্পতি। সব্যসাচী- মনীশের ডিজাইনার পোশাকে গোধূলিতেই দেখা দিলেন কাপুর পরিবারের নয়া সদস্যা, সঙ্গে তাঁর স্বামী। মুহূর্তে ফ্রেমবন্দি রণলিয়া।

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম বলেই জানা যায়। দুই তারকাকে একসঙ্গে প্রথমবার দেখা যায় সোনম কপূরের রিসেপশনে। এরপর থেকেই তাঁদের নিয়ে নানা আলোচনা গুঞ্জন, তাঁরা ‘স্পিকটি নট’। এবার সব রীতিনীতি মিটতে নিজেই ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি তুলে ধরেন আলিয়া। তাতে সিঁদুরদান থেকে আগুনকে সাক্ষী রেখে আজীবন পাশে থাকার অঙ্গীকার, উঠে এসেছে বিভিন্ন মুহূর্ত। প্রেমিক প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হলেন রণবীর – আলিয়া। যেহেতু বিয়ে হয়েছে নিভৃতে, গোপনীয়তার ঘেরাটোপে তাই সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে বিয়ের পর আর কাউকে নিরাশ করেননি তাঁরা। বরং বাড়ির নীচে অপেক্ষারত সাংবাদিক এবং অনুরাগীদের মিষ্টিমুখ করিয়েছেন। কনে দেখা আলোয় ক্যামেরার সামনেও ধরা দিয়েছেন। পাশাপাশি শুভেচ্ছা ও ভালবাসার জন্য সকলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রণবীর-আলিয়া।

আরও পড়ুন:এ বছর স্বভাবিক সময়েই বর্ষা? কী জানাচ্ছে আইএমডি

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...