Friday, June 26, 2026

সমকামী দুই তরুণী বিয়ে করেছেন, স্বীকৃতি দিল না আদালত

Date:

Share post:

সমকামী দুই তরুণী বিয়ে করেছেন। তাঁদের বিয়ের স্বীকৃতির আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এই আর্জির বিরোধিতা করে যোগী রাজ্যের সরকারের কাউন্সিল বলে, সমলিঙ্গে বিয়ে ভারতীয় সংস্কৃতি বিরোধী। এছাড়া হিন্দু ধর্ম ও ভারতীয় আইনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে ২৩ বছর এবং ২২ বছর বয়সী তরুণী বিয়ে করেছেন। ২৩ বছর বয়সী তরুণীর মা অঞ্জু দেবী আদালতে গিয়ে আর্জি জানান, ২২ বছরের ওই তরুণী তাঁর মেয়েকে বেরোতে দিচ্ছেন না। আদালত কোনো পদক্ষেপ নিক। আদালতে (Allahabad High Court) এমনই আর্জি জানান ওই তরুণীর। এরপরই ৬ এপ্রিল এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয়, ৭ এপ্রিল ওই দুই তরুণীকে আদালতে নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: ১৫ বছরে অখণ্ড ভারত হবে : আরএসএস প্রধানের কথায় সমালোচনার ঝড়

নিয়ম মেনে ৭ এপ্রিল ওই দুই তরুণী হাজির হন আদালতে। তাঁরা হাজির ছিলেন বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে। তরুণীরা জানান, তাঁরা বিয়ে করেছেন। তাঁরা সরকারি স্বীকৃতি চান। তাঁরা বলেন, হিন্দু বিবাহ আইন দু’জন মানুষের বিয়ের কথা বলে এবং সমলিঙ্গে বিয়ে এই আইনের বিরোধিতা করে না। উত্তরপ্রদেশ সরকার আদালতে সওয়াল করে বলে, হিন্দু সংস্কৃতিতে বিয়ে কেবল একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যেই হতে পারে। একই লিঙ্গের দু’জনের মধ্যে কখনও তা হয় না।

এলাবাদ আদালত ওই সমকামী তরুণীদের আর্জি খারিজ করে দেয়। একই সঙ্গে অঞ্জু দেবীর লিখিত আর্জিও খারিজ করে দেয় কোর্ট। এই মামলায় পক্ষ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারকেও। কেন্দ্র  আদালতে বলে, বিবাহ শুধুমাত্র দু’জন মানুষের মিলন নয়, বরং একজন বায়োলজিক্যাল পুরুষ এবং বায়োলজিক্যাল মহিলার তৈরি একটি সম্পর্ক।



Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...