Tuesday, June 23, 2026

SSC: এসএসসি দুনীতি মামলায় এবার সিবিআই-এর সঙ্গে ইডিও

Date:

Share post:

শুধু সিবিআই (CBI) নয় এবার এসএসসি মামলায় তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি (ED) । এসএসসি নিয়োগ মামলায় প্রচুর টাকার লেনদেন হয়েছে । বেআইনি আর্থিক ক্ষতির হিসেব নিতে এবার ময়দানে নামছে ইডি । আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি সিবিআই-এর এফআইআরের সূত্র ধরেই তদন্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সিবিআই- এর সূত্র ধরে এফআইআর করবে ইডিও।

তদন্তপ্রক্রিয়া শুরুর জন্য ইতিমধ্যেই দিল্লি থেকে নির্দেশ এসে গিয়েছে। আর দিল্লির নির্দেশ পাওয়া মাত্রই সিবিআই-এর থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে ইডি। তদন্তের জন্য বেশ কয়েকটি দল গঠন করে কাজ শুরু করতে চলেছে ইডি।

এসএসসি গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও আপাতত পাঁচ সপ্তাহের জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ । আগামী ১৩ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...