Tuesday, June 23, 2026

বিমানের বদলে চারটে নয়া স্পেশাল ট্রেন উপহার উত্তর -পূর্ব রেলেওয়ের

Date:

Share post:

নাকের বদলে নরুণ পেলাম এ যেন ঠিক সেইরকম বিষয়। স্থগিত হয়ে গেছে বাগডোগরা বিমানবন্দরে ( Bagdogra Airport)উড়ান পরিষেবা। এরপরেই যাত্রীদের কথা মনে করে রেল কতৃপক্ষ জলপাইগুড়ি থেকে চালু করলো বিশেষ চারটে ট্রেন( 4 Special Train from NJP Station)।

গত ১৫ থেকে ২২ মার্চ রানওয়েতে ফাটলের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল বিমান চলাচল। এরপর রানওয়েতে শুরু হয় মেরামতির কাজ। সেই কাজের শেষপর্যায় চলছে তাই ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দরের উড়ান পরিষেবা। ২৮ টি উড়ান বাগডোগরা থেকে ছাড়া হতো রোজ। তাই এই গুরুত্বপূর্ণ উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে যাত্রীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ।

সেই মূহুর্তে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা ট্রেনের টিকিট কাটার জন্য। তাই যাত্রীদের দুশ্চিন্তা মুক্ত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অতিরিক্ত চারটে ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। এই ট্রেনগুলি হলো শিয়ালদহ -নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ- কামাখ্যা- হাওড়া নিউ জলপাইগুড়ি, রাঙ্গাপারা পূর্ব পুরী ভায়া নিউ জলপাইগুড়ি। রেলওয়ের তরফে জানানো হয়েছে,যাত্রী পরিষেবা দেওয়ার জন্যই তাঁরা এই বিশেষ ৪ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। যাত্রীরা খুশি রেলের এই সিদ্ধান্তে।

আরও পড়ুন:Ranbir Alia wedding celebration: বিয়ের পরেই রণবীর হয়ে গেলেন শাহরুখ! 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...