Tuesday, June 23, 2026

Ranbir Alia wedding celebration: বিয়ের পরেই রণবীর হয়ে গেলেন শাহরুখ! 

Date:

Share post:

বহুলচর্চিত বিয়ে নিয়ে ছিল বাড়াবাড়ি রকমের উন্মাদনা। অনুরাগীদের আশা ছিল রণলিয়াকে ( Ranbir Kapoor Alia Bhatt) রিয়েল লাইফে একসাথে দেখার। সেও সম্পুর্ণ হয়েছে আর তারপরই হুল্লোড়ে মেতেছেন বলিউডের নবদম্পতি(Newly married couple) মিস্টার অ্যান্ড মিসেস কপূর(Mr. & Mrs. Kapoor)। গতকালই অর্থাৎ ১৪ এপ্রিল বিকেলের মধ্যেই শেষ হয়েছে বিয়ে(wedding), সন্ধ্যেবেলা মিডিয়ার সামনে ফটোসেশন  আর রাত বাড়তেই পার্টি অন!

Ranbir-Alia news: এবার কলকাতাতে বিয়ে হল রণবীর আলিয়ার

রণবীর কপূর এবং আলিয়া ভট্ট কপূর( Ranbir Kapoor & Alia Bhatt Kapoor) ! এই দুই নাম নিয়েই জোর চর্চা মুম্বইয়ে। পাঞ্জাবি রীতি এবং কপূরদের পারিবারিক প্রথা মেনে বাড়িতেই ধুমধাম করে বিয়ে। তারপর একে অপরকে আলিঙ্গন, ঠোঁটে ঠোঁট, কেক কাটা আর প্রিয় পানীয়তে চুমুক। এরপরই বদলে গেল দৃশ্য, বিয়ে পরবর্তী সেলিব্রেশনের টুকরো ছবি উঠে এল নেট দুনিয়ায় আর সেখানেই রণলিয়া ধরা দিলেন ফুল অন পার্টি মুডে। রণবীর আলিয়া যেন হয়ে উঠলেন শাহরুখ (Shahrukh Khan) – মালাইকা। ব্যাকগ্রাউন্ডে তেড়েফুঁড়ে বাজছে নব্বইয়ের দশকের হিট গান, ‘ছাঁইয়া ছাঁইয়া’। টুকটুকে লাল অনারকলি কুর্তিতে আলিয়া যেন পাশের বাড়ির মেয়ে। সাদা কুর্তা-পাজামা, লাল জহরকোটে দিব্যি রং-মিলন্তি রণবীরেরও। হাসছেন, জড়িয়ে ধরছেন, তাল মেলাচ্ছেন নাচের ছন্দে। জুটিতে দু‘টিতে পার্টির মধ্যমণি!

অবশ্য এটা নতুন কিছু নয়। সদ্য বিবাহিতদের ঘিরে হইচইয়ে মেতে ওঠার সাক্ষী একসময় ছিলেন ঋষি কপূর ও নীতু সিং দুজনেই। এ বার একই পথে হাঁটলেন ছেলে-বউমা। রাজকীয় বিয়ের আমেজে ঘরোয়া অনুষ্ঠান, বিয়ে মিটেছে বিকেলের মধ্যেই। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙা, জরি বোনা অর্গ্যাঞ্জা শাড়ি, হিরের গয়নার দ্যুতিতে ঝলমলিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহেশ কন্যা। প্রায় একই রঙের সিল্কের শেরওয়ানি, জরি বোনা শাল, হিরের বোতামে ঠিক তাঁর মানানসই হয়ে উঠেছিলেন বর রণবীরও।তারপর রূপকথার মতো বিয়ে । ছবিতে ‘রণলিয়া’র ঝলমলে মুখ বুঝিয়ে দিয়েছে দুটো শব্দ – ‘ভালোবাসি ভালোবাসি’।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...