Tuesday, June 23, 2026

জেরুজালেমে মসজিদে সংঘর্ষ, জখম প্রায় ৬০ জন

Date:

Share post:

সংঘর্ষ পাল্টা সংঘর্ষের জেরে মসজিদ কার্যত রণক্ষেত্রের চেহারা নিল । আর তার জেরে এখনো পর্যন্ত ৬০ জন জখম হয়েছেন বলে খবর । তাদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর। ঘটনাস্থল জেরুজালেমের আল-আকসা (Al Aqsa) মসজিদ। মসজিদের ভিতরেই ইজরায়েলি পুলিশ ও প্যালেস্তিনীয়দের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে রমজানের নমাজ পাঠের জন্য মসজিদে হাজির হয়েছিলেন বহু পুণ্যার্থী। কিন্তু হঠাৎই সেখানে এক হাতে বড় বড় পাথর ও আরেক হাতে জঙ্গি সংগঠন হামাসের পতাকা নিয়ে জড়ো হয় কয়েকশো যুবক। তারাই প্রার্থনা স্থল লন্ডভন্ড করে দিয়ে দিয়ে আচমকা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ । জানা গিয়েছে পাথরের সঙ্গে নাকি বোমাও ছোড়া হয়েছিল । পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই রণক্ষেত্রের চেহারা নেয় আল-আকসা মসজিদ। উন্মত্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠিচার্জও করে। আর এই সংঘর্ষের জেরে জখম হয়েছেন প্রায় ৬০ জন প্যালেস্তিনীয়।

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...