Tuesday, March 31, 2026

লক্ষ্য মেঘালয় বিধানসভা নির্বাচন: ২ দিনের উত্তর- পূর্ব সফরে অভিষেক

Date:

Share post:

এবার মেঘালয় (Meghalaya) সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মে মাসের ৩ এবং ৪ তারিখ এই দু’দিন মেঘালয় থাকবেন তিনি। ইতিমধ্যেই মেঘালয়ের (Meghalaya) রাজনীতিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বছর সে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই ঘুঁটি সাজাতে এবার সেখানে পাড়ি অভিষেকের (Abhishek Banerjee)।

আরও পড়ুন: প্রয়াত বিখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

গতবছর ডিসেম্বর মাসের প্রথম দিকে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা মুকুল সাংমা (Mukul Sangma) সহ ১১ জন বিধায়ক তৃণমূলে যোগ দেন। এদিকে মেঘালয়ের বিধানসভার অধ্যক্ষের কাছে দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি কংগ্রেসের। অধ্যক্ষ জানিয়ে দেন, যে বিধায়করা দল বদল করেছেন তাঁদের বিধায়ক পদ খারিজের কোনও প্রয়োজন নেই। ঠিক এই কারণেই মেঘালয় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মর্যাদা পেয়েছে তৃণমূল কংগ্রেস।




Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...