Tuesday, June 23, 2026

ময়দান মেট্রোয় লাইনে ঝাঁপ যাত্রীর, বন্ধ মেট্রো পরিষেবা 

Date:

Share post:

পয়লা বৈশাখের দিনেই আবার আত্মহত্যার(Suicide) ঘটনা। একজন যাত্রী ময়দান( Maidan Metro Station) মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন।

মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন নয়। আকছার শোনা যায় আজ এই মেট্রো স্টেশন তো কাল সেই মেট্রো স্টেশনে আত্মহত্যা করেছেন কেউ না কেউ। চলতি বছরেও ঘটেছে মেট্রোয় আত্মহত্যার ঘটনা। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

ময়দান মেট্রো স্টেশনে শুক্রবার পয়লা বৈশাখের দিন যখন মানুষ বাংলা নববর্ষ উদযাপনে ব্যস্ত ঠিক তখন দুপুর পৌনে একটা নাগাদ এক যাত্রী রেললাইনে ঝাঁপ দেন। আপ লাইনের ময়দান স্টেশনে ওই যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিছুক্ষণ পরেই তাঁকে উদ্ধার করা হয় যদিও তাঁর নাম পরিচয় জানা যায়নি। এর জেরেই শুক্রবার বেশ প্রায় আধ ঘন্টা  ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশনের দিকে ট্রেন চলাচল পরিষেবা বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয়। এদিকে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর লাইনেও মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর দেড়টা নাগাদ পরিষেবা আবার স্বাভাবিক হয়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...