Saturday, June 20, 2026

প্রয়াত বিখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী (Dr. Baidyanath Chakraborty)। ৯৪ বছর বয়সে শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশজুড়ে আইভিএফ চিকিৎসার জন্য তিনি বিখ্যাত ছিলেন। দেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় তাঁর হাত ধরেই। বিখ্যাত চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর (Dr. Baidyanath Chakraborty) মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে চিকিৎসা ও গবেষণা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি ডাঃ বৈদ্যনাথ চক্রবর্তীর  আত্মীয়-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল

ভারতে আইভিএফ বা কৃত্রিম উপায়ে প্রজনন  অর্থাৎ নলজাতক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রগণ্য। এই বর্ষীয়ান চিকিৎসকের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন অগণিত নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৯ সালে ‘বিশিষ্ট চিকিৎসা সম্মান’ (লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)-এ ভূষিত করে।




Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...