Saturday, April 4, 2026

দমদম ভেঙে নতুন থানা নাগেরবাজার, নারী নিরাপত্তায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও উইনার্স টিম

Date:

Share post:

রাজ্যের আইন-শৃঙ্খলাকে আরও মজবুত করতে দমদম থানা ভেঙে নতুন আরও একটি থানার আত্মপ্রকাশ ঘটল নববর্ষের প্রথমদিনে। পয়লা বৈশাখে নাগেরবাজার থানার উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়, রাজারহাট-গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

অন্যদিকে, নারী নিরাপত্তায় কলকাতা পুলিশের আদলেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও উইনার্স টিম গঠন করল।

বিশেষ এই মহিলা পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা আপাতত ২১। নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। গোটা বারাকপুর শিল্পাঞ্চলে উইনার্সের সদস্যরা বাইক বা স্কুটিতে চড়ে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে।

মূলত, ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাকে রুখতেই এই পদক্ষেপ। বিভিন্ন স্কুল-কলেজ চত্বরে এবং মহিলারা বিপদে পড়তে পারেন এমন সম্ভাব্য স্থানগুলিতে ঘুরবেন এই প্রমিলা বাইক বাহিনীর সদস্যরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই দক্ষিণেশ্বরে নতুন থানার উদ্বোধন করেন পুলিশ কমিশনার।

আরও পড়ুন- জঙ্গলমহলে বড়সড় হামলার ছক মাওবাদীদের, আগামী ১৫দিন প্রশাসনিক মহলে জারি হাই অ্যালার্ট

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...