Saturday, June 20, 2026

জঙ্গলমহলে বড়সড় হামলার ছক মাওবাদীদের, আগামী ১৫দিন প্রশাসনিক মহলে জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

জঙ্গলমহলে বাম জমানার সেই আতঙ্ক কি ফিরছে? কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে মাওবাদীদের প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা! সম্প্রতি উদ্ধার হয়েছে মাওবাদী দাবি সম্বলিত পোস্টার, ল্যান্ডমাইন ইত্যাদি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে মাওবাদী প্রভাব বেড়েছে বলেই খবর পেয়েছেন গোয়েন্দারা। এমনকী, গত ৮ এপ্রিল জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল।

এবার বড়সড় হামলার আশঙ্কা করে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট। কোনওরকম ঝুঁকি না নিয়ে জঙ্গলমহলের অধীনস্থ সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশও এসেছে নবান্নের তরফে। পুলিশকর্মীরা ছুটিতে থাকলে, নিজেদের থানায় রিপোর্টিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় না জানিয়ে পুলিশকর্মীরা কোথাও যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বছরের প্রথম দিনে জমজমাট তারাপীঠ-দক্ষিণেশ্বর

পাশাপাশি প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল এলাকার সমস্ত নেতাকে। ব্যক্তিগত বা সরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যৌথ অপারেশন শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...