Saturday, April 4, 2026

মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ

Date:

Share post:

চড়কের মেলা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হল এক আদিবাসী নাবালিকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার বড়োডাঙা গ্রামে। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসা চলছে । নাবালিকার শারীরিক অবস্থা সঙ্কটজনক। পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে , ওই মেয়েটি তার মায়ের সঙ্গে চড়কের মেলায় গিয়েছিল। মেলা থেকে ফেরার পথে রাস্তার ধারে বসে থাকা জনা পাঁচেক যুবক তাদের তাড়া করে। মায়ের হাত ছাড়িয়ে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে চলে যায় তারা। তারপর নির্জন নদীর চরে নিয়ে গিয়ে নাবালিকার ওপর শারীরিক অত্যাচার চালায় তারা। সেখানেই মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। এলাকার কয়েকজন মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে আনে। আপাতত এই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...