Friday, April 3, 2026

পেনমেলায় বিকোচ্ছে তিন লক্ষ টাকার কলম!

Date:

Share post:

সাত-আটের দশকে ‘নাইলন শাড়ি, পাইলট পেন/ উত্তমের পকেটে সুচিত্রা সেন’ এই ছড়াটা মুখে মুখে ঘুরতো। কালি-ভরা কলম পরিচিত ছিল ফাউন্টেন পেন (Pen) হিসাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম দেন ঝর্না কলম। এই ঝর্না কলমের বাজারে পাইলট, পার্কার, শেফার্সের একাধিপত্য ছিল। পরে চিনা উইংসাং। ক্রমশ বাজারে আসে দেশি কোম্পানিরা। বলপয়েন্ট, মানে ডট পেনের দৌরাত্ম্যে পিছিয়ে পড়ে ফাউন্টেন। কিন্তু ‘ফাউন্টেন পেনে লেখা ভালো, এই পেনে লিখলে হাতের লেখা ভালো হয়।’ এ বিশ্বাস অনেকেরই। শুধু বিশ্বাস নয় এই পেনের ওপর যে প্রবল টানও আছে, তার প্রমাণ মিলল পেনমেলায় গিয়ে।

আরও পড়ুন: উপনির্বাচনে খারাপ ফলের জন্য দায়ী রাজ্য নেতৃত্বই! তৃণমূলের থেকে অনেক শেখার আছে: সৌমিত্র

আইসিসিআরে শুক্রবার শুরু হয়েছে, চলবে রবিবার পর্যন্ত। ১৫০ টাকা থেকে তিন লাখের পেন (Pen) রয়েছে মেলায়। যাঁরা ভাবছেন পেন তো কিনব, কালি পাব তো? পাবেন। সুলেখা স্বমহিমায়। সংস্থার কর্তা কৌশিক মিত্র জানালেন, ‘ফিরিঙ্গি কালি’ মোড়কে নতুন ছয় রঙের কালি নিয়ে এসেছেন। ১২০০ টাকার কম্বো, সুদৃশ্য প্যাকে মিলবে। উপহারও দেওয়া যাবে। আছে সাধারণ নীল, কালো, লাল ইত্যাদি কালি। ১০০ টাকায়।





Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...