Sunday, June 7, 2026

বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ: ২ কেন্দ্রের জয়ের পরে ধন্যবাদ জানিয়ে টুইট অভিষেকের

Date:

Share post:

তীব্র গরম উপেক্ষা করে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ২ কেন্দ্রে জয়ের পরে তাঁর হাসি চওড়া হল তা বলাই যায়। এই জয়কে দমন ও বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ হিসেবে বর্ণনা করে টুইট (Tweet) করেন অভিষেক। দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য বালিগঞ্জ ও আসানসোলবাসীকে ধন্যবাদ জানান তিনি।

২ কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারের ছবি পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ” দমন ও বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ নেওয়ার জন্য বালিগঞ্জ ও আসানসোলবাসীকে ধন্যবাদ।
আপনাদের আশীর্বাদ ও ভালবাসা নিয়ে আমরা প্রতিশ্রুতি পালন করব। আপনাদের উন্নয়নই আমাদের প্রাথমিক অগ্রাধিকার”

দুই কেন্দ্রে প্রচারে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তুলে ধরেন রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। ভোটাররা যে রাজ্যের শাসকদলের ওপরে আস্থা রেখেছেন এদিনের ২ কেন্দ্রের ফলাফলে আরও একবার প্রমাণিত। এই জয় ২০২৪-এ বিজেপিকে কেন্দ্র থেকে হঠানোর একটি পদক্ষেপ হিসেবে দেখছেন অভিষেক- তাঁর টুইট বার্তা থেকেই এটি স্পষ্ট।




Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...