Friday, April 3, 2026

আজ বালিগঞ্জ-আসানসোল  দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা

Date:

Share post:

আজ রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনের ফলঘোষণা। বালিগঞ্জ কেন্দ্রের ভোট গণনা ডেভিড হেয়ার কলেজ ক্যাম্পাসে এবং আসানসোলের ভোট গণনা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে সকাল ৮টা থেকে শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, তারপর ইভিএম খোলা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে সর্বত্রই কড়া নিরাপত্তায় ভোট গণনার কাজ চলবে । কোথাও কোনো অশান্তির খবর এলেই তা কড়া হাতে দমন করবে রাজ্য পুলিশ।

 

সর্বত্রই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সিসিটিভি ক্যামেরাতেও চলছে নজরদারি। গণনার আগেই কেন্দ্রের ২০০ মিটারের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনটি স্তরে যে নিরাপত্তা রয়েছে তার মধ্যে প্রথম স্তরে কেন্দ্রীয় বাহিনী । এরা কোনও ব্যক্তিকে সার্চ করবে এবং তাঁর মোবাইল ফোন জমা রাখবে। দ্বিতীয় স্তরে তাঁকে নিয়ে যাবেন দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সবশেষে তিনি গিয়ে পৌঁছাতে পারবেন যেখানে রিটার্নিং অফিসার দরজার মধ্যে তালা দিয়ে সিল করে দিয়েছেন। সেখানে একটি খাতা থাকবে, সেই খাতায় ওই ব্যক্তিকে তাঁর মতামত অবশ্যই লিখতে হচ্ছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে মুখে মাস্ক পড়েই ভিতরে প্রবেশ করতে হবে, থাকবে স্যানিটাইজারও। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অবসার্ভার ও রিটার্নিং অফিসার আটটার সময় স্ট্রংরুমে পৌঁছাবেন এবং সকলের উপস্থিতিতে স্ট্রংরুম খোলা হবে কেন্দ্রীয় বাহিনীর সামনে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...