Tuesday, June 23, 2026

Weather-Bengal : কালবৈশাখীর সম্ভাবনা নেই, হাঁসফাঁস গরম আরো বাড়বে

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই বঙ্গবাসীর জন্য (weather west Bengal) দুঃখের খবর । বৈশাখ চলে এলেও আপাতত কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ । বাতাসে আদ্রতা বেশি থাকায় প্যাচপ্যাচে, হাঁসফাঁস গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয় দক্ষিণবঙ্গের ৫ জেলায় লু-র পূর্বাভাসও দিল হাওয়া অফিস। তবে কয়েকটি জেলায় বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলাগুলির মধ্যে মেদিনীপুর, বাঁকুড়া, পানাগড়-সহ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। পয়লা বৈশাখে রাজ্যে সব চেয়ে বেশি তাপমাত্রা ছিল আসনসোলে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও ছিল ৪০ ডিগ্রি । অর্থাৎ আপাতত কয়েক দিন চূড়ান্ত তাপদাহ থেকে মুক্তির কোনো উপায় নেই দক্ষিণবঙ্গবাসীর।

তবে মজার ব্যাপার হল এর ঠিক বিপরীত আবহাওয়া এখন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় -বৃষ্টি সেই সঙ্গে মাঝে মাঝে শিলাবৃষ্টিও হচ্ছে। শুক্রবার পহেলা বৈশাখের দিনেও দার্জিলিং , জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর – দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। শনিবার অর্থাৎ আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...