Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রাক্তন নাইটের হাতে ফের এক বার হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে হারল কেকেআর। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং রাহুল ত্রিপাঠীর।

২) আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ হতে পারের ইডেন গার্ডেন্সে। সূত্রের খবর, ২৪ ও ২৫ মে দু’টি প্লে-অফ ম্যাচ হবে ইডেনে। সব কিছু ঠিকঠাক থাকলে ২৪ মে মঙ্গলবার ইডেনে প্রথম প্লে-অফ অর্থাৎ কোয়ালিফায়ার ১ হবে। ২৫ মে বুধবার ইডেনে হবে দ্বিতীয় প্লে-অফ বা এলিমিনেটর।

৩) সন্তোষ ট্রফিতে আজ, শনিবার যাত্রা শুরু করছে বাংলা। প্রতিপক্ষ পাঞ্জাব। ম্যাচের আগে কোচ রঞ্জন ভট্টাচার্যের চিন্তা বাড়াচ্ছে কেরলের গরম। কারণ, পাঞ্জাবের বিরুদ্ধে বাংলাকে খেলতে হবে সকাল সাড়ে ন’টায়।

৪) ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন জো রুট। শুক্রবার ইংরেজদের টেস্ট দল থেকে ইস্তফা দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের ব্যর্থতার দায় নিয়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন রুট।

৫) এএফসি কাপের দ্বিতীয় ম‍‍্যাচে এটিকে মোহনবাগানের মুখোমুখি ঢাকা আবাহনী। ধারে ভারে অনেকটাই এগিয়ে তারা। সেই ম‍্যাচে নামার আগে আবাহনীকে গুরুত্ব বাগান কোচ জুয়ান ফেরান্ডোর। আবাহনীর বিরুদ্ধে রয় কৃষ্ণার না থাকাটা দলের পক্ষে ক্ষতি বললেন বাগান কোচ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: breakfast news :

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...