Sunday, April 5, 2026

KKR: ‘রাহুলের দুরন্ত ইনিংসের কাছেই ম‍্যাচটা হেরে গিয়েছি’, বললেন শ্রেয়স

Date:

Share post:

এবারের আপিএল-এ (IPL)শুরুটা ভাল হয়নি সানরাইজার্স হায়দরাবাদের (SRH)। তবে এবার জয়ের সরণীতে ফিরেছে তারা। শুক্রবার নববর্ষের দিনে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে জেতার সঙ্গে সঙ্গেই পরপর দুই ম্যাচ জিতে নিয়েছে তারা। কলকাতার বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে কেন উইলিয়ামসন (Ken Williamson) নেতৃত্বাধীন হায়দরাবাদ। সৌজন্যে নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। মাত্র ৩৭ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। ম‍্যাচ হারের কারণ হিসাবে রাহুলের পাশাপাশি হায়দরাবাদের বোলারদেরও পারফরম্যান্সের কথাও তুলে ধরলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। তিনি বলেন, রাহুল আর হায়দরাবাদের বোলারদের কাছে হেরে গিয়েছি আমরা।

সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,”ভাল রান তুলেছিলাম আমরা। ত্রিপাঠী এসে খেলার মেজাজটাই বদলে দিল। ম্যাচটাও আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমাদের থিতু হওয়ার সুযোগই দিল না। রাহুল ওর ইনিংস এমন দ্রুত খেলেছিল যে আমরা কিছুই বুঝতেই পারিনি।”

এরপাশাপাশি শ্রেয়স আরও বলেন,” খুবই বিধ্বস্ত লাগছে। ওদের বোলাররাও ভাল বোলিং করেছে। সুইং পেয়েছে।”

আরও পড়ুন:Santosh Trophy : জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...