Saturday, June 13, 2026

Santosh Trophy : জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা

Date:

Share post:

জয় দিয়ে সন্তোষ ট্রফির (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal)। সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে (Punjab) হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন শুভম ভৌমিক।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় রঞ্জন ভট্টাচার্যের দল। তবে পাঞ্জাবের ডিফেন্স শক্তিশালী হওয়ায় প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে বাংলা। যার ফলে ম‍্যাচে ৬১ মিনিটে গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন শুভম ভৌমিক। আর সেই গোলেই ম্যাচ শেষ করতে হয় বাংলাকে।

তবে জয় এলেও কেরালার গরম নিয়ে চিন্তিত বাংলার কোচ। মাল্লাপুরমে প্রচন্ড গরমের মধ্যে খেলা হওয়ায় সেই চিরাচরিত ফুটবল খেলতে পারেনি বাংলা দল। সকাল সাড়ে নয়টায় ম‍্যাচ শুরু হওয়ায় রোদের তাপের মধ্যে খেলতে হয়েছে দুই দলকে। কিন্তু সব বাধা কাটিয়ে এই বড় জয় তুলে আনল বাংলা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...