Wednesday, June 24, 2026

ভারতের ক্ষতি হলে দায়ী কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

Date:

Share post:

মার্কিন মুলুকে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। সাম্প্রতিক অতীতে লাদাখ ও অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) একাধিকবার চিনা (China) অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বড়সড় সংঘর্ষ বেধেছে প্যাংগং লেকের দখল নিয়ে। এই পরিস্থিতিতে দিল্লির (Delhi) এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) শুক্রবার বলেছেন, ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়, তা হলে দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। ভারত-চিন সীমান্তে কর্মরত ভারতীয় সেনাদের বীরত্ব তুলে ধরে প্রশংসাও করেন রাজনাথ সিং। বলেন, ভারতীয় সৈন্যরা কী করেছে এবং সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, তা খোলাখুলি বলতে পারি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, চিনের কাছে একটি বার্তা গিয়েছে যে, ভারতের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এক সম্মেলনে হাজির হয়েছিলেন রাজনাথ। সেখানেই তিনি চিনকে তোপ দাগেন।

আরও পড়ুন: কেজরিওয়ালের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে সংবর্ধনা দিল বিজেপি

পাশাপাশি ভারতের স্বাধীন বিদেশনীতি নিয়ে আমেরিকাকেও কথা শোনান। রাজনাথ বলেন, দিল্লি বিদেশনীতিতে শূন্য যোগফলের খেলা খেলতে চায় না। এক দেশের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ককে জলাঞ্জলি দেওয়ার নীতিতে আমরা বিশ্বাসী নই। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখায় হোয়াইট হাউসের তোপে একাধিকবার পড়তে হয়েছে ভারতকে। তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়েই কৌশলে বাইডেন প্রশাসনকেই কথা শোনালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...