Wednesday, June 3, 2026

নববর্ষের উপহার: ২ কেন্দ্রে জয়ের পর টুইটে ভোটারদের ধন্যবাদ মমতার

Date:

Share post:

ফের দুই-শূন্য। এবার আসানসোল লোকসভা এবং কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। আর এই জয়ের পর টুইটে ভোটারদের অসংখ্য ধন্যবাদ জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের মাধ্যমে মানুষ তাঁদের নববর্ষের উপহার দিলেন বলে লেখেন মমতা।

আসানসোল-বালিগঞ্জে দলের জয় নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) লেখেন,
“তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারদের আন্তরিক ধন্যবাদ। এই জয় আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি মানুষের নববর্ষের উপহার। ফের তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট”।

আসানসোলে প্রায় দুলাখের বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে ২০,০৩০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এরপর ভোটারদের শুভেচ্ছা জানান মমতা।

আরও পড়ুন:কেজরিওয়ালের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে সংবর্ধনা দিল বিজেপি

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...