Sunday, April 5, 2026

ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের তদন্তকারী ছয় আধিকারিককে লালবাজারে ডাকলেন দময়ন্তী সেন

Date:

Share post:

মালদহের ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণকাণ্ডের তদন্তকারী ছয় পুলিশ আধিকারিককে লালবাজারে ডেকে পাঠালেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস দময়ন্তী সেন। আজ শনিবার বিকেল চারটের সময় তাদের সকলকে লালবাজারে উপস্থিত থাকতে বলা হয়েছে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দেগঙ্গা, মাটিয়া, বাঁশদ্রোণীর পাশাপাশি ইংরেজবাজার ধর্ষণের মামলার তদন্তের উপর নজরদারির দায়িত্ব

দিয়েছে দময়ন্তী সেনকে। সেই দায়িত্বেরই অঙ্গ হিসেবে এদিন ৬ পুলিশ আধিকারিককে ডেকে পাঠালেন দময়ন্তী। দময়ন্তী এদিন ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন বলে জানা গিয়েছে।

ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার, আইসি এবং এসডিপিও-কে তলব করা হয়েছে। এছাড়া দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের দুই তদন্তকারী আধিকারিককেও ডেকে পাঠানো হয়েছে। শনিবার বিকেল চারটের মধ্যে লালবাজারে আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।

 

গত ২৭মার্চ ইংরেজ বাজারের শোভানগর এলাকায় বাড়িতে ঢুকে দশম শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...