Sunday, April 5, 2026

মা বাধা দিচ্ছে , থানায় গিয়ে একাই বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নাবালিকার

Date:

Share post:

দিনের পর দিন বাবার কাছে ধর্ষিত হতে হচ্ছিল এক নাবালিকাকে। মাকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি । তাই একাই পায়ে হেঁটে থানায় গিয়ে বাবার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করল নাবালিকা । ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাবা গিদান শেখ ওরফে গাদু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই নাবালিকার মা যদিও তার মেয়ের অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বাবা কয়েক বছর ধরে তার উপরে লাগাতার ধর্ষণ ও শারীরিক অত্যাচার করছিল । মেয়ে বহুবার মাকে জানিয়েছে। মা চুপ থাকতে বলেছে । বাবার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি । কিন্তু দিনের পর দিন এই শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নবালিকা মেয়েটি নিজেই আইনের পথ বেছে নিয়েছে। নিজেই পায়ে হেঁটে থানায় গিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে বিস্তারিতভাবে সব জানায় । ওই মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়িতে এসে তার বাবাকে গ্রেফতার করে।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...