Wednesday, June 24, 2026

আসানসোল লোকসভা কেন্দ্র হাতছাড়া-ইস্তফা, অমিতাভ সহ একাধিক নেতাকে তলব কেন্দ্রীয় নেতৃত্বের

Date:

Share post:

বাংলায় উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি (BJP)। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে পরাজয় গেরুয়া শিবিরের। এদিকে আজ, রবিবার সকাল থেকেই বিজেপি নেতারা বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেন বিজেপির এমন পরিস্থিতি রাজ্যে? এর জেরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty) সহ একাধিক নেতাকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব।

উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির। আগেই বিজেপির ভিতরের কোন্দল প্রকাশ্যে এসেছিল। গতকাল উপ নির্বাচনে বিজেপির ফল খারাপ হওয়ায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং একের পর এক বিজেপি নেতা বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়ার অনুপম হাজরা মুখ খুলেছেন। রাজ্যে বিজেপির অবস্থা একেবারে খারাপ। এই পরিস্থিতিতে আগামী বুধবার অমিতাভ চক্রবর্তী (Amitava Chakraborty) সহ সহ একাধিক নেতাকে কেন্দ্রীয় নেতৃত্ব তলব করল দিল্লিতে।

আরও পড়ুন: রাজ্যের শিক্ষানীতি  তৈরির উদ্যোগ মানলো কেন্দ্র

একুশের বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে দলেরই একাধিক নেতা। তাঁর বিরুদ্ধে আগেও দিল্লিতে অভিযোগ জানিয়েছেন দলেরই নেতারা।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...