Tuesday, June 23, 2026

‘আসানসোলের মিটারবক্স উঁচুতে থাকায় লোডশেডিং করতে পারেননি,’ শুভেন্দুকে কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস জয়লাভের পর ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে দেবাংশু লেখেন, “ঠাকুমা বলত, ‘অভাগা যেখানে যায়, সাগর শুকায়ে যায়!’ হঠাৎ মনে পড়ল! কারণ, আসানসোলে BJP -র নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। দুঃখের বিষয় আসানসোলে মিটার বক্সটা একটু উঁচুতে ছিল হাত যায়নি বেচারার।” নিজের পোস্টে “অপয়া” শব্দটিকে হ্যাশট্যাগ হিসেবে জুড়ে দিয়েছিলেন তৃণমূলের যুব নেতা।


আরও পড়ুন: Weather Forecast: গরমের দাবদাহে স্বস্তির বৃষ্টি! সুখবর শোনাল আবহাওয়া দফতর

দেবাংশু এদিন বলেন, “আমার মতে আসানসোলের মিটারবক্সটা একটু উঁচুতে ছিল। ফলত শুভেন্দুবাবুর হাত যায়নি অতদূর। সেই কারণেই নন্দীগ্রামে যেটা করা গিয়েছিল, সেটা আর আসানসোলে করা যায়নি। নন্দীগ্রামে লোডশেডিং করেও তো মাত্র ১২০০-১৩০০ ভোটে জিতেছিলেন। এবার আসানসোলে গিয়ে BJP-র সাড়ে সর্বনাশ করে দিয়ে এসেছেন তিনি।”

তাঁর সংযোজন, “এবারে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। অগ্নিমিত্রা পল তো নিজেই স্বীকার করে নিয়েছেন যে এবারে কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে। কিন্তু তবু BJP জিতল না। আমার ব্যক্তিগত মতামত, “শুভেন্দু BJP -র জন্য অপয়া। কারণ, যেদিন থেকে উনি ওই দলে যোগ দিয়েছেন সেদিন থেকেই BJP শিবিরে ধস নেমেছে। দিনহাটা, শান্তিপুরের মতো আসন আগেই খুইয়েছেন। এবার আসানসোলও হাতছাড়া হল। পরবর্তীতে উনি যদি দলবদল করেন তাহলে কী হবে জানি না।কিন্তু, BJP তাঁকে দলে নিয়ে ভুল করে ফেলেছে। BJP -র জন্য উনি ব্যাড ইনভেস্টমেন্ট আরকি!”

প্রসঙ্গত , আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিরাট মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন বাবুল সুপ্রিয়।এরপরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন দেবাংশু।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...