Saturday, April 4, 2026

হনুমানজয়ন্তীর শোভাযাত্রায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার রাজধানী, আটক ১৫

Date:

Share post:

হনুমানজয়ন্তীর শোভাযাত্রা উপলক্ষে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার রাজধানী। দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকার শোভাযাত্রায় এক দল অন্যদলের মধ্যে পাথরবৃষ্টি শুরু হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন পুলিশ সহ ৯ জন। দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে৷ সিসিটিভি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ দেখে বাকিদের শনাক্তকরণের চেষ্টা চলছে৷


আরও পড়ুন:নজিরবিহীন! মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ মুখ্যমন্ত্রীর! মানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ বিজেপির

স্থানীয় সূত্রের দাবি, শনিবার জাহাঙ্গিরপুরী এলাকার একটি মসজিদের সামনে দিয়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাওয়ার সময় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানেই ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে, রাস্তার দুই পার থেকে একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা৷ সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। আহতদের বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


দিল্লি পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনায়  খুনের চেষ্টা, দাঙ্গা এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশি পাহাড়া বসানো হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে৷ তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশপাশি ড্রোণের সাহায্যে ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হনুমানজয়ন্তীর শোভাযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশপাশি এলাকায় শান্তি বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি।দিল্লি পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...