Friday, April 3, 2026

গুটখা ব্যবসায়ীর বিছানায় লুকোনো টাকা গুনতে ১৫ জন অফিসারের লাগল ১৮ ঘণ্টা!

Date:

Share post:

গুটখা ব্যবসায়ীর বাড়িতে লুকিয়ে রাখা কালো টাকা গুনতে ১৫ জনের সময় লাগল ১৮ ঘণ্টা। হাতে গুনতে গুনতে কর্মীরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে টাকা গোনার  জন্য ব্যাঙ্ক থেকে মেশিন নিয়ে আসতে হয়। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলা গুটখা ব্যবসায়ী জগৎ গুপ্তার বাড়িতে । সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্সের কাছে গোপন খবর ছিল যে ওই ব্যবসায়ীর বাড়িতে প্রচুর কালো টাকা লুকোনো আছে। সেই অনুযায়ী তারা সদলবলে হানা দেন ব্যবসায়ী জগৎ গুপ্তার বাড়িতে।

বহু খোঁজাখুঁজি করেও টাকার হদিস মিলছিল না। শেষ পর্যন্ত বিছানার ওপরে পাতা ডবল গদি সরাতে গিয়ে দেখা মেলে নোটের সারির। গোটা বিছানাজুড়ে শুধু টাকা আর টাকা। গুডস সার্ভিস ট্যাক্সের  দল ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ওই বাড়িটিতে গিয়েছিলেন। আর আয়কর হানা শেষ হয় পরদিন ১৩ এপ্রিল বুধবার সন্ধেবেলায়। তল্লাশির কাজ শেষ করে বেরোতে সময় লেগে গিয়েছিল প্রায় ১৮ ঘণ্টা। বান্ডিলের পর বান্ডিল টাকা গুনে সার্ভিস ট্যাস্কের কর্মীরা  দেখেন মোট অর্থের পরিমাণ ৬ কোটি ৩১ লক্ষ ১১ হাজার টাকা। স্টেট ব্যাংকের কর্মীরা বিরাট পরিমাণ টাকা গুনতে তিনটি মেশিনকে কাজে লাগান। শেষে জায়ান্ট ট্যাঙ্কে করে সেই টাকা নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্যাঙ্কে। গুটখা ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই টাকা  আপাতত রাখা আছে হামিরপুর স্টেট ব্যাঙ্কে ।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...