Tuesday, April 7, 2026

গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও দুই ছেলের

Date:

Share post:

গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও দুই ছেলের । ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পূর্বপাড়ার মহেশতলার আক্রায় মণ্ডলবাড়িতে । কীভাবে এই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।  মণ্ডল পাড়ার বাসিন্দা গোপাল গায়েন তাঁর পরিবার নিয়ে দোতলা বাড়িটিতে থাকেন। ওই বাড়ি সংলগ্ন একটি টালির একতলা বাড়িও রয়েছে। সেই বাড়িটি ভাড়া দিতেন তিনি। সেখানেই পেশায় সবজি বিক্রেতা প্রভাস মণ্ডল, তাঁর স্ত্রী সোমা, দুই সন্তান সাহেব ও রাহুল থাকত। ব্যবসার কাজে কাকভোরে উঠতে হয় প্রভাসকে। তাই রাতে কখনই বাড়িতে থাকতেন না তিনি। নিজের সবজির দোকানে থাকতেন। রাতে স্ত্রী ও দুই ছেলেই শুধুমাত্র ভাড়াবাড়িতে ছিলেন।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই আগুন  দেখতে পেয়ে নেভানোর কাজে হাত লাগান। এর পর ঘটনাস্থলে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন । ধ্বংসস্তূপ সরাতে গিয়ে মা ও দুই ছেলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। মহেশতলা থানার পুলিশ তিনটি দেহই উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...