Saturday, April 4, 2026

নজিরবিহীন! মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ মুখ্যমন্ত্রীর! মানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ বিজেপির

Date:

Share post:

মদ্যপ অবস্থায় গুরুদ্বারে! পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে সটান পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি।

পাঞ্জাবের বিজেপি নেতার অভিযোগ, বৈশাখী উৎসবে মদ্যপ অবস্থায় তখত দমদমা সাহিবে এসেছিলেন মুখ্যমন্ত্রী । এ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ পুলিশে অভিযোগ পর্যন্ত করেছে বিজেপি। শুধু তাই নয়, তড়িঘড়ি পুলিশের ডিজির কাছে এর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এর আগে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল। ভারতের কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কার্যত নজিরবিহীন। এমন ঘটনা ঘটনোর জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছে বিরোধীরা। বিজেপির পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে শিরোমনি অকালি দলও।

আরও পড়ুন: ‘আসানসোলের মিটারবক্স উঁচুতে থাকায় লোডশেডিং করতে পারেননি,’ শুভেন্দুকে কটাক্ষ দেবাংশুর


তবে আপ নেতৃত্ব ভগবন্ত মানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে ।আপ নেতৃত্বের বক্তব্য,‘‘বিধানসভা ভোটের হার হজম করতে পারছেন না বিরোধীরা। এজন্য তাঁরা অবান্তর কথা বলছেন আর ভারমূর্তি নষ্ট করার চেষ্টা করে চলেছেন।’’

প্রসঙ্গত, এদিন পাঞ্জাবের আপ সরকার একমাস পূরণ করেছে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি মেনে পাঞ্জাব সরকার রাজ্যের প্রতি পরিবারে দু’মাসে বিনামূল্যে ছ’শো ইউনিট বিদ্যুৎ সরবরাহ করার কথা ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। মান জানিয়েছেন, এই মুহূর্তে পাঞ্জাবে তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণির পরিবারগুলি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে থাকেন। নতুন ব্যবস্থায় তাঁরা প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। যদি তারা দু’মাসে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, সেক্ষেত্রে অতিরিক্ত ইউনিটের দাম দিতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...