Monday, April 6, 2026

MSP-র আইনি গ্যারান্টির দাবি, দীর্ঘ আন্দোলনের পথে কিষান মোর্চা 

Date:

Share post:

ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে কৃষকরা দীর্ঘ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে। রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।

বিবৃতিতে বলা হয়েছে, স্বামীনাথন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি (এমএসপি), অর্থাৎ উৎপাদনের মোট খরচের দেড়গুণ, ছিল কৃষক আন্দোলনের অন্যতম প্রধান দাবি। আলোচনার সময় কিষান মোর্চাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া আশ্বাসগুলির মধ্যে অন্যতম ছিল সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি। ৯ ডিসেম্বর, ২০২১-এ কেন্দ্রীয় সরকার তার চিঠিতে ওই আশ্বাসের কথা জানিয়েছিল। এমএসপি-র কমিটি সম্পর্কে স্পষ্টীকরণের জন্য কিষান মোর্চা বারবার অনুরোধ করা সত্ত্বেও, এর গঠন, এর আদেশ, এর মেয়াদ এবং এর শর্তাবলী, জানাতে সরকার ব্যর্থ হয়েছে। কৃষকরা এখন এমএসপির আইনি গ্যারান্টির জন্য দীর্ঘ আন্দোলন শুরু করার প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে সম্মিলিত কিষাণ মোর্চা লখিমপুর খেরি হত্যা মামলার সাক্ষীদের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যেখানে কৃষকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে, সাক্ষীদের ওপর হামলা হচ্ছে, সেখানে অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে মোর্চা তার বিশ্বাস প্রকাশ করে এবং আশা করে যে কৃষকরা এই মামলায় ন্যায়বিচার পাবেন।

আরও পড়ুন- বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের: কুণাল ঘোষ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...