Wednesday, June 24, 2026

বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের: কুণাল ঘোষ

Date:

Share post:

গতকাল রাজ্যের (West Bengal) দুই কেন্দ্রে উপনির্বাচনের (By Poll) ফল প্রকাশ হয়েছে। সেখানে আসানসোল, বালিগঞ্জ দুই কেন্দ্রেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের হার প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বালিগঞ্জে উগ্র সাম্প্রদায়িকতার বিকৃত প্রচারেও হার বিরোধীদের।

রবিবার একটি ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সমস্যা এই যে তৃণমূলের প্রার্থীকে কেন্দ্র করে বিজেপি, সিপিএম, কংগ্রেস– উগ্র সাম্প্রদায়িকতার একটা কুৎসিত, বিকৃত প্রচার করে কিছুদিনের জন্য সাময়িকভাবে কিছু অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিছু অংশের মানুষ তাঁরা পুরদস্তুর তৃণমূল কংগ্রেসের সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তৃণমূলের প্রার্থীকে লক্ষ্য করে যেভাবে গোয়েবেলসিও কায়দায় উগ্র সাম্প্রদায়িকতার কুৎসিত প্রচার সিপিআইএম করেছে তাতে সামান্য কোথাও ভোট বৃদ্ধি দেখা যাচ্ছে। তাতে এই নয় যে সিপিএম যেন জেগে উঠছে।”

আরও পড়ুন-মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

এদিন সিপিএমকে খোঁচা দিয়ে কুণাল বলেন,”ভাগ্য ভালো দু-একটা ওয়ার্ডে এখনও শপথ নিতে চলে যায় কাউন্সিলর হিসেবে। পরের ভোটেও দেখা যাবে সিপিএম যেখানে ছিল সেই তলানিতেই আছে। বিধানসভায় শূন্য, আসানসোলে ভরাডুবি।” কুণাল আরও বলেন, “সিপিআইএম মূলত উগ্র, কুৎসিত, সাম্প্রদায়িক প্রচার করে কিছু মানুষকে এই ভোটটার জন্য তারা বিভ্রান্ত করেছেন। তারা সুস্থ চেতনা সম্পন্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। ফলে কোথায় তারা কী করেছেন দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। সিপিআইএমের এখানে আসার কোনও কারণ নেই। পরের ভোটে দেখা যাবে পুনর্মুষিক ভব।”

উপনির্বাচনে বিজেপির গো-হারা হারের পর কুণাল টুইট করে লিখেছেন,”জেতা আসানসোল তিন লাখে হার।
বালিগঞ্জে জামানত জব্দ হয়ে তৃতীয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, মিডিয়ার সমর্থন, বিজেপির বড় বড় কথা সবই তো ছিল।
কই, রাজ্যপালের টুইট কই?
কই, শুভেন্দুর ডায়লগবাজি কই?
কই, মালব্যর প্রলাপ কই?
তৎকাল বিজেপির শোকসভা চলছে নাকি? নীরবতা পালন?”



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...