Tuesday, June 23, 2026

ভাইয়ের বিয়ের পর এবার কি করিশ্মার পালা! ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

রণবীর আলিয়ার বিয়ের ঠিক পরেই কলিরা রীতি পালনের সময় সেটি এসে পড়ল ননদ করিশ্মা কাপুরের হাতে । এই নিয়ে দারুন উচ্ছসিত করিশ্মা ইন্সটাগ্রামে পোস্ট করলেন সেই ছবি । বন্ধুদের উদ্দেশ্যে লিখলেন, “কলিরা আমার উপর পড়ল”।

ভাইয়ের বিয়েতে দারুন সেজেছিলেন লোলো । কখনও কাঁচা হলুদ রঙা ডিজাইনার আনারকলি কুর্তা ,কখন হোয়াইট অরগাঞ্জা শাড়ি। বার বার মিডিয়ার সামনে এসছেন নানারকম সাজে।

পাঞ্জাবি বিয়ের রীতি অনুযায়ী বিয়ের কনে হাতে চুড়ি ছাড়াও কলিরা পরেন। কলিরাও একধরনের সোনার গয়না। আলিয়ার বিয়ে হয়েছে পাঞ্জাবি রীতি মেনেই। আলিয়াও চুড়ির সঙ্গে পরেছিলেন সোনার কলিরা। প্রথা অনুযায়ী বিয়ের পর নতুন কনে সেই কলিরা ঝেড়ে ফেলেন এবং তখন সেটি যে মেয়ের হাতে গিয়ে পড়বে ধরে নেওয়া হয় সেই মেয়ের বিয়ে আসন্ন ।

বিয়ের পর আলিয়া ভাট্ট এর কলিরা রীতি পালনের সময় সেই কলিরা এসে পড়ল করিশ্মার হাতে। এহেন ঘটনায় উচ্ছসিত করিশ্মা কাপুর । এই আনন্দ ধরে রাখতে পারেন নি । উল্লাসে চেঁচিয়ে ওঠেন তিনি । শোনা গেছে এতটাই উত্তেজিত হয়েছিলেন এই ঘটনায় যে হুমড়ি খেয়ে একেবারে পড়ে যাচ্ছিলেন বিয়ের কেকের উপরেই। পিছন থেকে পরিবারের কেউ তাঁকে সামলে নেন। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি । করিশ্মার উচ্ছাসে ভরা পোস্ট দেখে অনেকেই মনে করছেন তিনি নিজেও চাইছেন আবার নতুন জীবন শুরু করতে।

প্রসঙ্গত ২০০৩ সালে করিশ্মার বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। ২০১৪ সালে করিশ্মা বিচ্ছেদের মামলা করেন। ২০১৬ তে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।পরবর্তীকালে দুই সন্তানকে নিয়ে আলাদা হয়ে যান তিনি । ভাইয়ের বিয়েতে ভাতৃবধু আলিয়ার কলিরা যে তাঁর মনে নতুন  আশা জাগিয়েছে তাতে কোন সন্দেহ নেই। এখন এটাই দেখার  তাঁর স্বপ্ন এবং কলিরা রীতির শর্ত কতটা পূরণ হয় ।

আরও পড়ুন- মমতার দাবি মেনে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের বিরোধী নেতারা, উদ্যোগ শিবসেনার

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...