Friday, June 26, 2026

লখিমপুরের খেরিতে বিজেপির স্টিকার লাগানোর গাড়িতে পিষ্ট ২ বাইক আরোহী

Date:

Share post:

ফের শিরোনামে লখিমপুরের খেরি। বিজেপির বিধায়কের স্টিকার লাগানো গাড়িতে পিষ্ট হলেন  ২ বাইক আরোহী। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গাড়িটি স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে জানা গেছে।ইতিমধ্যেই গাড়ি সমেত চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখিমপুরের খেরির রামপুরা এলাকায়।

আরও পড়ুন:  Kunal: আসানসোলে ৩ লাখে হার, তৎকাল বিজেপির শোকসভা চলছে! টুইটে তীব্র খোঁচা কুণালের


পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর।গাড়িটি বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বিজেপি মনে-প্রাণে সবদিক থেকেই মানুষকে শেষ করেছে। একদিকে মানুষের দাম কমেছে আর দাম বেড়েছে দ্রব্যমূল্যের। এর আগেও লখিমপুরের খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আন্দোলনরত চাষীদের। বিজেপির ঔদ্ধত্য এতটাই বেড়েছে তা আরও একবার এই ঘটনায় প্রমাণ হল। আমি আশা করব বিচারব্যবস্থায় দোষীদের কঠোরতম শাস্তি হবে।


প্রসঙ্গত, সোমবারই লখিমপুরের খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের জামিন খারিজ করে সুপ্রিম কোর্ট। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর এরই মধ্যে আবারও শিরোনামে উঠে এল লখিমপুরের খেরি।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...