Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার আইপিএলে হারের মুখ থেকে জিতল গুজরাত টাইটান্স। ম‍্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারায় তারা। সৌজন্যে ডেভিড মিলার এবং রশিদ খান। চোটের কারণে হার্দিক পান্ডিয়া খেলতে না পারায় গুজরাতকে নেতৃত্ব দেন রশিদ।

২) আইপিএলে জয় অব‍্যাহত সানরাইজার্স হায়দরাবাদের। রবিবার তারা পাঞ্জাব কিংসকে হারাল ৭ উইকেটে। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা উমরান মালিক। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫১ রান করে পাঞ্জাব।

৩) মঙ্গলবার দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। এই দল সম্পর্কে কার্যত কোনও ধারণাই নেই সবুজ-মেরুন ব্রিগেডের। তাই আগের ম্যাচে পাঁচ গোলে জিতলেও ঢাকা আবাহনীর বিরুদ্ধে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাগান শিবির।

৪) চোটের কারণে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। তাঁর পরিবর্তে এখনও পর্যন্ত কোনও বোলারের নাম জানায়নি চেন্নাই। এই নিয়ে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন কাশী বলেন, ‘‘চাহারের পরিবর্ত নেওয়া হবে কি না সে দায়িত্ব আমরা ম্যানেজমেন্টের উপর ছেড়েছি।

৫) প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। ফের প্রশ্ন উঠে গিয়েছিল চেতেশ্বর পুজারার ফর্ম নিয়ে। সাসেক্সের হয়ে দ্বিতীয় ইনিংসে সমালোচনার জবাব দিল পুজারার ব্যাট। দ্বিশতরান করলেন ভারতীয় ব্যাটার।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...