Friday, April 3, 2026

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কোচবিহারের বহু এলাকা, মৃত ২

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার রাতে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড কোচবিহারের একাধিক এলাকা। ঝড় ও শিলাবৃষ্টিতে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন শতাধিক মানুষ। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝড়ে জখম হয়েছেন বেশ কয়েকজন।


আরও পড়ুন:শান্তিনিকেতনে নাবালিকাকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার ২


রবিবার বিকেল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বৃষ্টি। কোচবিহার, ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় কোচবিহারের বিভিন্ন এলাকা। উপড়ে যায় বহু গাছ। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়। সেই সময়ই  কোচবিহার ১ নম্বর ব্লকের বাসিন্দা জাহাঙ্গির আলমের উপর উড়ে একটি টিনের ছাউনি পড়ে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে বাজ পড়ে মৃত্যু হয় ঘুঘুমারি এলাকার বাসিন্দা দেবদাস পালের। রবিবার রাত্যেই ঘটনাস্থলে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...