Friday, June 26, 2026

দাদাগিরির মঞ্চে সবার মাঝে  হঠাৎ কার জন্য রোমান্টিক গান গেয়ে উঠলেন  দাদা 

Date:

Share post:

দাদাগিরির (Dadgiri)মঞ্চ মানেই নতুন চমক।দাদার ক্যারিশমার সঙ্গেই যে জুড়ে রয়েছে  দাদাগিরি আনলিমিটেডের( Dadagiri Unlimited) সাফল্যের অনেকটা তা বলাই বাহুল্য । রবিবার সেই দাদাগিরির সিজন ৯ এর মঞ্চে স্বয়ং ‘প্রিন্স অফ কলকাতা'( Prince of Kolkata) যখন গেয়ে উঠলেন  ‘নজর কে সামনে  জিগর কে পাস’ অবাক হলেন হলেন দর্শকমহল । কিন্তু কার জন্য গাইলেন সেই গান জানতে উন্মুখ ভক্তরা দিলেন হাততালিও। গতকাল এমনই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল দাদাগিরির মঞ্চ ।

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ এর খুব জমজমাট এপিসোড ছিল রবিবার । সৈই শুরু থেকে জনপ্রিয় এই অনুষ্ঠানের ছত্রে ছত্রে থাকে আনন্দ, মজা বুদ্ধির খেলা, পরতে পরতে থাকে  নতুন নতুন চমক। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন হোক বা সেলিব্রিটি সবাই দারুণ আনন্দে মেতে ওঠে  অংশ নিয়ে । এখানে ভাগ নিতে পারবেন না এমন প্রতিযোগী নেই ।

রিকশাচালক থেকে দুধ বিক্রেতা আবার ফুচকাওয়ালা থেকে বাদাম কাকু সবার অবারিত দ্বার। তাঁরা আসেন মেতে ওঠেন দাদার সঙ্গে  । রবিবারের এপিসোডে ছিল চাঁদের হাট। হাজির ছিলেন অনুপম, ঈশান মিত্র, সন্দীপতা , দেবাদৃতা  শ্রীতমার মতো টেলি তারকারা ।

এই এপিসোডেই গান গেয়ে মঞ্চ মাতালেন সৌরভ ।অনুপম রায় গিটারে ধরলেন ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি । এরপরেই অনুপম অন্তাক্ষরী খেলার জন্য অনুরোধ করেন দাদাকে। এই আবদার সানন্দে মেনে নিয়ে দাদা নিজেই যোগ দেন তিনি । খেলতে খেলতে যেই ন  অক্ষর দিয়ে গান ধরতে বলা হয় ওমনি গেয়ে ওঠেন সেই জনপ্রিয় গানের দু কলি । গান ধরতেই পিছনের পর্দায়ে ভেসে ওঠে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ছবি । হাততালিতে ফেটে পড়ে মঞ্চ । সকলে সাধুবাদ জানায় দাদাকে । দাদার মুখে এমন গান শুনে উচ্ছসিত ভক্তরা । কেউ বললেন ‘দাদা দারুন গেয়েছেন’ , কেউ বললেন দাদা, ‘নিশ্চয়ই ডোনা বৌদিকে মিস করছে’। তবে

এখানেই শেষ নয় এরপরেও  নয়নো সরসী কেন ভরেছে জলে  গানটি গেয়েও শোনালেন দর্শকদের।এ এক অন্য দাদাকে দেখল দর্শক মহল ।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...