Saturday, April 4, 2026

দেশের মুদ্রাস্ফীতি বেড়ে ১৪.৫৫ শতাংশ, যুদ্ধের ঘাড়ে দায় ঠেলল মোদি সরকার

Date:

Share post:

মোদি জামানায় লাগাতার বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। সোমবার দেশের ভয়াবহ সেই মুদ্রাস্ফীতির রিপোর্ট প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার(Central Govt)। যেখানে দেখা যাচ্ছে, বাড়তে বাড়তে গত মার্চ মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি(Wholesale Inflation) বেড়ে ঠেকেছে ১৪.৫৫ শতাংশে। এই সঙ্খ্যাটাই গত ফেব্রুয়ারি মাসে ছিল ১৩.১১ শতাংশ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা এই মূল্যবৃদ্ধি দেশের সাধারণ জনগনের জন্য ‘ভয়াবহ’ বললেও কম বলা হয়। আর অদ্ভুতভাবে এই মুদ্রাস্ফীতির সম্পূর্ণ দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(War) ঘাড়ে চাপিয়েছে মোদি সরকার।

সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে, একটানা ১২ মাস দেশের মুদ্রাস্ফীতি ডবল ডিজিটে রয়ে গিয়েছে। পাশাপাশি সব্জি বাজারে মূল্যবৃদ্ধির হার সামান্য একটু কমেছে তবে সঙ্খ্যাটা ভয় ধরানোর জন্য যথেষ্ট। তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পাইকারি সব্জির বাজারে মুদ্রাস্ফীতি ছিল ২৬.৯৩ শতাংশ যা মার্চে কমে হয়েছে ১৯.৮৮। পাশাপাশি সরকারি রিপোর্টে আরও জানানো হয়েছে, মার্চ মাসে উত্পাদিত পণ্যের মুদ্রাস্ফীতি ১০.৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ৯.৮৪ শতাংশ ছিল। জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে, মার্চ মাসে এর বৃদ্ধির হার ছিল ৩৪.৫২ শতাংশ। অপরিশোধিত পেট্রোলিয়াম মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ৫৫.১৭ শতাংশ থেকে মার্চ মাসে ৮৩.৫৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:কুরুচিকর আক্রমণ: কুণালের মামলায় আরও বেকায়দায় শুভেন্দু

এদিকে সরকারের তরফে অবশ্য মূল্যবৃদ্ধির দায় যুদ্ধের ঘাড়ে চাপিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে মুদ্রাস্ফীতির বাড়ার কারণ মূলত অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, ধাতু ইত্যাদির দাম বৃদ্ধি। রাশিয়া ও ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হয়েছে। যার জেরে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। তবে মোদি জমানায় যেভাবে মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...