Friday, June 26, 2026

Bengal: কেরলের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে (Punjab) হারিয়ে সোমবার রাতে দ্বিতীয় ম‍্যাচে কেরলের (Keral) বিরুদ্ধে খেলতে নামছে বাংলা (Bengal)। কেরল তাদের শেষ ম‍্যাচে ৫-০ গোলে হারিয়েছিল রাজস্থানকে। তাই সোমবার যে কঠিন প্রতিপক্ষ বাংলার সামনে, তা মানছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য। তবে এই ম‍্যাচ কঠিন হলেও, জয়ের ব‍্যাপারে আশাবাদী তিনি।

কেরল ম‍্যাচ নিয়ে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,”কেরল ম্যাচে আমরা আরও ভাল ফুটবল উপহার দেব। আগের ম‍্যাচের ভুলভ্রান্তি শুধরে নিয়েই মাঠে নামবে দল। কেরলকে হারিয়ে সোমবারই আমরা সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলতে চাই।”

পাঞ্জাবের বিরুদ্ধে সকালে ম‍্যাচ খেলতে হয়েছিল বাংলাকে। তবে এই ম‍্যাচ হবে রাত ৮ টায়। রাতে ম‍্যাচ হওয়া নিয়ে রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” পাঞ্জাবের বিরুদ্ধে সকাল সাড়ে ন’টায় প্রচণ্ড গরমে খেলা খুবই কষ্টের ছিল। তাছাড়া মাঠও একটু ছোট ছিল। এ বার সেই সমস্যা হবে না। আমারা এই পরিবেশে খেলে অভ‍্যাস। তাই ম‍্যাচে আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারব বলে আশাবাদী।”

আরও পড়ুন:IPL 2022: ফের করোনার থাবা আইপিএলে, এবার আক্রান্ত দিল্লির এক ক্রিকেটার

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...