Tuesday, June 23, 2026

IPL 2022: ফের করোনার থাবা আইপিএলে, এবার আক্রান্ত দিল্লির এক ক্রিকেটার

Date:

Share post:

ফের করোনার থাবা আইপিএলে (IPL)। এবার করোনার আক্রান্ত দিল্লি ক‍্যাপিটালসের ( Delhi Capitals) এক ক্রিকেটার। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের ওই ক্রিকেটারের র‍্যাপিড টেস্টে পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আর এবার আরটি-পিসিআর পরীক্ষা হবে তাঁর। তারপরই তাঁর রিপোর্ট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে, আপাতত দিল্লি গোটা দলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২০ তারিখ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলার জন্য সোমবারই দিল্লি থেকে পুণে উড়ে যাওয়ার কথা ছিল ঋষভ পন্থদের (Rishabh Pant)। আপাতত সেই সফর বাতিল করা হয়েছে।

উল্লেখ, দু’দিন আগে করোনায় আক্রান্ত হন দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এরপর এই মারন ভাইরাসের কবলে পরেন দলের এক ম্যাসিওর। আর এবার আক্রান্ত হলেন দলের এক ক্রিকেটার।  যদিও কোন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন, সেটা এখনও স্পষ্ট নয়।

গত বছর একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। এরপর মরশুমের বাকি ম‍্যাচ গুলো হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। চলতি বছর করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের রক্ষা করতে মহারাষ্ট্রের চারটি মাঠে আয়োজন করা হয়েছিল আইপিএল। তবুও আটকানো গেল না সেই করোনা সংক্রমণ। সেই বাঁধা টপকে করোনা হানা আইপিএলে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...