Saturday, April 4, 2026

কুরুচিকর আক্রমণ: কুণালের মামলায় আরও বেকায়দায় শুভেন্দু

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে(Kunal Ghosh) কুরুচিকর মন্তব্যের জেরে সমস্যা বাড়তে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari)। জানা গিয়েছে, কুণাল ঘোষের দায়ের করা এই মামলায় আগামী ২০ মে শুভেন্দু অধিকারিকে হাজিরার নির্দেশ দিতে চলেছে আদালত(Court)।

জানা গিয়েছে, রাজ্যে পুরসভা নির্বাচনের সময়ে কুণাল ঘোষকে তাজ্যপুত্র বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু। যার জেরে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শুভেন্দুর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। এদিন আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও একাধিক সাক্ষি। তাঁদের সকলের বক্তব্য শোনার পর আদালতের বিচারপতি বিষয়টিকে বিচারযোগ্য অপরাধ বলে গ্রহণ করেছেন। এবং শুভেন্দু অধিকারিকে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হচ্ছে। আগামী ২০ মে শুভেন্দুকে স্বশরীরে উপস্থিত হতে হবে আদালতে।

আরও পড়ুন:“এভাবে চললে বাংলা থেকে বিজেপি মুছে যাবে”, ফের বিস্ফোরক অনুপম, সমর্থন দিলীপের

প্রসঙ্গত, পুরভোটের প্রচার উপলক্ষে শুভেন্দু আর কুণালের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। কাঁথি পৌরসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। কুণালের প্রচার ঝড়ে কার্যত চাপে পড়ে হতাশায় শুভেন্দু তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে ব্যক্তিগত কুৎসা নেমে পড়েন। এবং কুণাল ঘোষকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেন। শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, কুণাল ঘোষকে নাকি কোন এক সময় তাঁর বাবা ডাঃ কল্যাণ ঘোষ “ত্যাজ্যপুত্র” করেছিলেন। উত্তর দিতে দেরি করেননি কুণাল। শুভেন্দুর বক্তব্যের পর আইনি চিঠি পাঠান কুণাল। যেখানে বলা হয়, চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেব।” এরপরই দায়ের হয় মামলা। সেই মামলাতেই এবার বিপদ বাড়তে চলেছে শুভেন্দুর।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...