Friday, March 13, 2026

স্বামীজির নামে রাস্তার নামকরণ হল শিকাগোতে

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি রাস্তার নামকরণ করা হল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামে। (Chicago art institute, America) শিকাগো আর্ট ইনস্টিটিউট -এর বাইরের সরণিটি স্বামীজির নামে উৎসর্গ করা হল । রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন পরিবেশ প্রধান এরিক সোলহেইম নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করেছেন। শিকাগো শহরে স্বামীজির সেই ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করে এই লেনটি তাঁর নামে উৎসর্গ করা হল।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলনের সময় শিকাগো আর্ট ইনস্টিটিউট -এর উদ্বোধন হয়। সেদিনই স্বামী বিবেকানন্দ তাঁর প্রথম সংক্ষিপ্ত ভাষণটি দিয়েছিলেন। তিনি সেদিন ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর সেই কালজয়ী, যুগোত্তীর্ণ, ঐতিহাসিক বক্তৃতার কথা আজও বিশ্ববাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ব্যতিক্রম নন শিকাগোবাসীও । প্রতিটি মানুষের হৃদয়ে এখনো স্বামীজির সেই ভাষণ অনুরণিত হচ্ছে বলে রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন পরিবেশ প্রধান জানিয়েছেন। তাই স্বামীজিকে স্মরণ করে এই শুভ উদ্যোগ বলে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...