Friday, April 3, 2026

BGBS: সম্মেলনের প্রথমদিনই রাশিয়ার সঙ্গে চুক্তি করছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিদেশি বিনিয়োগের আভাস মিলছে পর পর। এবার চুক্তি স্বাক্ষরিত হবে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রথমদিনই ২০ এপ্রিল রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের গবেষণার জন্যই ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’(Russian Academy Of Sciences )-এর সঙ্গে হাত মেলাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এর ফলে একদিকে যেমন রাশিয়ায় গিয়ে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা, তেমনই রাশিয়া থেকে বাংলায় এসে গবেষণা করতে পারবেন রুশ ছাত্র-ছাত্রীরা।

রাশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর সঙ্গে মৌ স্বাক্ষরিত হবে। থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু-সহ আধিকারিকরা। শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মৌ (MOU) সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ধরনের চুক্তি করতে পারে বলে সূত্রের খবর।

এই চুক্তির ফলে গবেষণার সুযোগ আরও বাড়বে বলে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু (Shibajipratim Basu)। রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর পড়ুয়াদের সঙ্গে যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ করতে পারবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাও।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...