Monday, April 6, 2026

Rajasthan Royals: চ‍্যাহালই ম‍্যাচের রং পাল্টে দিয়েছে, কেকেআরের বিরুদ্ধে জয়ের পর বললেন রাজস্থান অধিনায়ক

Date:

Share post:

সোমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে টানটান ম‍‍্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ( KKR) ৭ রানে হারিয়েছে রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। বিশাল অঙ্কের রান তারা করতে গিয়ে যখন একটা সময় মনে হয়েছিল ম‍্যাচ পকেটে পুরে নেবে শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) দল, ঠিক তখনই যুজবেন্দ্র চ‍্যাহালের একটি ওভারই শেষ করে দেয় নাইটদের জয়ের স্বপ্ন। আর এটাকেই ম‍্যাচের টার্নিং পয়েন্ট বলছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু সামসন (Sanju Samson)। তবে এই জয়ের জন‍্য শুধু চ‍্যাহাল নন, গোটা দলের প্রশংসায় মাতলেন সঞ্জু।

সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,” পরিস্থিতিটা খুবই উত্তেজক ছিল। দুই দলে যেমন দক্ষতার ক্রিকেটার রয়েছে, তাদের জন্যই ম্যাচটায় এত হাড্ডাহাড্ডি লড়াই হল। কয়েকটা চাল একেবারে সঠিক সময়ে দিতে হয়। বুদ্ধি খাটিয়ে এমন সময় ম্যাচটার গতি কমিয়ে দিতে হয়। আমি সেটাই করেছি। আমি কেকেআর দলকে দারুণ সম্মান করি। সত্যি বলতে আমরা তো ম্যাচে ছিলামই না। কিন্তু চ‍্যাহালের একটি ওভারেই সব পাল্টে যায়।”

এরপাশাপাশি সঞ্জু আরও বলেন,”আমার মনে হয় না আমার দলের ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতা নিয়ে আলাদা করে আরও কিছু বলার থাকতে পারে। আমরা ভাগ্যবান যে আমাদের দলে দারুণ ক্রিকেটাররা রয়েছেন। আন্দ্রে রাসেলকে আউট করতে অশ্বিন যে বলটা করেছিলেন, তার জন্য তাঁর আলাদা করে বাহবা প্রাপ্য। আর ম্যাকয় দারুণ।”

আরও পড়ুন:KKR: রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে কাকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক?

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...