Friday, April 3, 2026

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: বিভিন্ন দেশের প্রতিনিধিরা আগেই এসে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। চলবে ২১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। করোনার অতিমারির কারণে গত দু’বছর বন্ধ ছিল বিজিবিএস। এ বার আয়োজনে তাই খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নিউটাউনের কনভেনশন সেন্টারে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। একই সঙ্গে এই সম্মেলনের জন্য ব্যবহার করা হবে নবনির্মিত মিলনমেলা প্রাঙ্গণকেও। ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলায় এসে হাজির হয়েছেন।

বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে দেখা করেছেন। এদিন যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ, কেনিয়া এবং ভুটানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন মমতা। তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। মমতা জানিয়েছেন,”আমরা আকর্ষণীয় আলোচনা করেছি। এবং আমি আবার আপনাদের সকলের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।” সকল প্রতিনিধিদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী!

আরও পড়ুন-অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, মোদির ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন স্বামী

বাংলাদেশ, আমেরিকা, কেনিয়া, ব্রিটেন, নেদারল্যান্ডস, ইটালি, ফিনল্যান্ড, নরওয়ে, ভুটান, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া থেকে শিল্পপতিরা এই বিজিবিএস-এ অংশ নেবেন। এছাড়াও এই সব দেশের রাষ্ট্রদূতদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন-সোনিয়ার সঙ্গে ফের বৈঠক, ২৪-এর যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন পিকে!

জানা গিয়েছে, প্রত্যেক দেশের শিল্পপতিদের জন্য পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরা হবে। বিজিবএস-এ (Bengal Global Business Summit) উল্লেখযোগ্য বিনিয়োগ ক্ষেত্রের মধ্যে রয়েছে বেলুড়ের লজিস্টিক হাব। আদানি গোষ্ঠী এই লজিস্টিক হাব তৈরির দায়িত্ব নিতে পারে বলে খবর সূত্রের।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...