Friday, June 26, 2026

সোনিয়ার সঙ্গে ফের বৈঠক, ২৪-এর যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন পিকে!

Date:

Share post:

একের পর এক বৈঠক। মাত্র ৩ দিনে এই নিয়ে দু’বার সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) বাসভবনে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। যদিও লাগাতার বৈঠকেও স্পষ্ট হলো না কংগ্রেস পিকের রসায়ণ। পেশাদার ভোট কুশলী হয়েই কংগ্রেসকে(Congress) সহায়তা করবেন প্রশান্ত কিশোর নাকি সরাসরি কংগ্রেসে যোগদান করবেন সে নিয়ে রয়েই গেল ধোঁয়াশা।

গত সোমবার সোনিয়া গান্ধীর বাসভবনে রাহুল, প্রিয়াঙ্কা, চিদাম্বরম, বেণুগোপাল, সুরজেওয়ালা, জয়রাম রমেশদের প্রায় চার ঘণ্টার এক প্রেজেন্টেশন দেন পিকে। যেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যভিত্তিক কী কী সমীকরণ হওয়া উচিত, তা উপস্থাপন করেন তিনি। সূত্রের খবর, এরপর মঙ্গলবার কংগ্রেস হাইকমান্ডকে একাধিক প্রস্তাব দেন প্রশান্ত। সেখানে বঙ্গে কংগ্রেসের সংগঠন মজবুত করতে এবং বিজেপিকে হারাতে সিপিএমের পরিবর্তে তৃণমূলের সঙ্গে চলার পরামর্শ দেন। জানা গিয়েছে পিকে এহেন পরামর্শে সহমত পোষণ করেছেন রাহুল। যদি একের পর এক বৈঠকে কংগ্রেসের সঙ্গে সমীকরণ কি হতে চলেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এবং বৈঠক শেষে পিছনের দরজা দিয়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলে যান প্রশান্ত কিশোর।

এর পাশাপাশি কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের সাংগঠনিক ক্ষেত্রে এদিন ব্যাপক রদবদল এর কথা বলেন প্রশান্ত কিশোর। যত দ্রুত সম্ভব সভাপতি নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়। সেইসঙ্গে দলের যোগাযোগ বিভাগের খোলনলচে বদলের প্রস্তাব করেন তিনি। এছাড়াও সোশাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বার্তা ও কর্মসূচির প্রচার এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশলের বিষয়ও জানান তিনি।

আরও পড়ুন- মাইকের শব্দ যেন বাইরে না আসে, সাম্প্রদায়িক অশান্তি রুখতে নয়া নিদান যোগীর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...