Friday, June 26, 2026

কলকাতায় থেকেও বৈঠকে ডাক পেলেন না, সুকান্তদের বিরুদ্ধে নালিশ ঠুকতে দিল্লি যাচ্ছেন লকেট

Date:

Share post:

বঙ্গ বিজেপি এখন টুকরে টুকরে গ্যাং। গোষ্ঠীবাজি চরমে। রাজ্যে সদ্যসমাপ্ত দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনে চরম ভরাডুবির পর সেই অন্তর্কলহ আরও প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে আগামিকাল, বুধবার বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন নেতাকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

অন্যদিকে, ব্যাক-টু-ব্যাক দুটো টার্মে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মনোনীত হওয়া লকেট চট্টোপাধ্যায় বেশ কয়েক মাস ধরে বঙ্গের গেরুয়া শিবিরে একঘরে। তিনিও বুধবার সকালে দিল্লি করে যাচ্ছেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে।

আজ, মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলা সদর দপ্তরে “ড্যামেজ কন্ট্রোল” বৈঠকের আয়োজন করা হয়। যেখানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা ডাক পেলেও ব্রাত্য ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। লকেটের দাবি, এদিন তিনি কলকাতায় থাকা সত্ত্বেও এই বৈঠকের বিন্দুবিসর্গ জানতেন না, এমনকি তাঁকে কেউ ডাকেওনি। আসলে একুশের নির্বাচনের পর থেকে লাগাতার ব্যর্থতার জন্য লকেট চট্টোপাধ্যায় আত্মবিশ্লেষণ ও সমালোচনা তত্ত্ব খাড়া করেছিলেন। আর তাতে গোঁসা হয়েছিল সুকান্ত মজুমদার গোষ্ঠীর। তাই লকেটকে তাঁরা একঘরে করে রাখার কৌশল নিয়েছেন।

এদিনের বৈঠকে ডাক না পাওয়া প্রসঙ্গে অভিমানী লকেট জানাচ্ছেন, ”আজ আমি কলকাতায় আছি কিন্তু বৈঠকের বিষয়ে কিছুই জানি না। আমার কাছে কোনও ইনফরমেশনই নেই। আমি জানিও না।”

লকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার সকালে দিল্লির উড়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানেই বিষয়টি উত্থাপন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: বিভিন্ন দেশের প্রতিনিধিরা আগেই এসে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...