Friday, June 5, 2026

একঘেয়ে সমুদ্র স্নান নয়, পর্যটকদের জন্য দীঘায় এবার “ওয়াটার পার্ক”

Date:

Share post:

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সমুদ্র সৈকত দীঘার রূপটাই বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র সৈকতকে কেন্দ্র করে একের পর এক পরিকল্পনা ও উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

দীঘকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ‘মিনি চিড়িয়াখানা’ গড়ার কথা ঘোষণা করেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। যেখানে হরিণ, কুমীর, অ্যালিগেটর, শিকারী বিড়াল, কচ্ছপের মতো প্রাণীদের দীঘা সি বিচের পাশে চিড়িয়াখানায় রাখার চিন্তাভাবনা চলছে।

এবার দীঘায় ওয়াটার পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই ধরণের কৃত্রিম ওয়াটার পার্ক রয়েছে কলকাতার রাজারহাটে। সমুদ্রের নোনা জল ও একঘেয়ে ঢেউকে দূরে সরিয়ে ওয়াটার পার্কে জলকেলী ও বিভিন্ন জয় রাইড উপভোগ করবেন পর্যটকেরা।

আরও পড়ুন- কলকাতায় থেকেও বৈঠকে ডাক পেলেন না, সুকান্তদের বিরুদ্ধে নালিশ ঠুকতে দিল্লি যাচ্ছেন লকেট

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...